ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

এইচএসসি প্রশ্নকর্তা ও মডারেটর তৈরিতে বিশেষ প্রশিক্ষণ দেবে আন্তঃশিক্ষা বোর্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক

  এইচএসসি প্রশ্নকর্তা ও মডারেটর তৈরিতে বিশেষ প্রশিক্ষণ দেবে আন্তঃশিক্ষা বোর্ড দেশের উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন (সেটার) ও পরিশোধন (মডারেটর) কার্যক্রমে শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। এ উদ্দেশ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজকে যোগ্য ও আগ্রহী শিক্ষকদের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ প্রোগ্রামে মোট ২৩টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে— বাংলা ১ম পত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, পরিসংখ্যান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন।

শিক্ষক নির্বাচনের যোগ্যতা

প্রশিক্ষণের জন্য শিক্ষক বাছাইয়ে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক। এগুলো হলো—
  • এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে (অগ্রাধিকার পাবে)।
  • সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছরের পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কলেজ পর্যায়ে প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা থাকতে হবে।
  • শিক্ষকের চাকরিতে ন্যূনতম ১০ বছর অবশিষ্ট থাকতে হবে।
  • যারা আগে ১২ দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণ নিয়েছেন, তারা এ প্রশিক্ষণের জন্য মনোনীত হতে পারবেন না।

কোটা ও তালিকা জমা দেওয়ার নিয়ম

বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলা ১ম পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৪ জন করে শিক্ষক মনোনীত করা যাবে। অন্যান্য প্রতিটি বিষয়ে ৮ জন করে শিক্ষক (১ম পত্রে ৪ জন এবং ২য় পত্রে ৪ জন) নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচিত শিক্ষকদের তথ্য নির্ধারিত ছকে পূরণ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সফটকপি আকারে (Excel – Nikosh Format) controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন আরও মানসম্মত এবং প্রশ্নসেট আরও দক্ষতার সঙ্গে তৈরি সম্ভব হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

এইচএসসি প্রশ্নকর্তা ও মডারেটর তৈরিতে বিশেষ প্রশিক্ষণ দেবে আন্তঃশিক্ষা বোর্ড

আপডেট সময় ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫