ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

মোহাম্মদপুরে কুখ্যাত ‘আবির গ্রুপ’ লিডার পিচ্চি আবিরসহ তিনজন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

স্টাফ রিপোর্টার ঃ মিনহাজ আহমেদ

মোহাম্মদপুরে কুখ্যাত ‘আবির গ্রুপ’ লিডার পিচ্চি আবিরসহ তিনজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার কুখ্যাত ছিনতাইকারী ও কিশোর গ্যাং ‘আবির গ্রুপ’-এর প্রধান পিচ্চি আবির এবং তার দুই সহযোগীকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আবির, মো. আব্বাসমো. সিয়াম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সদস্যরা মানুষকে কুপিয়ে জখম করে লুটপাট চালিয়ে আসছে। আবিরের নেতৃত্বে এই গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকার বহু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ তুলেছেন, আবিরের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও তিনি প্রতিনিয়তই অপরাধ চালিয়ে যাচ্ছিলেন। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, “রায়েরবাজার এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে পিচ্চি আবির ও তার গ্যাং অন্যতম। আধিপত্য বিস্তার, ছিনতাই, মাদকাসহ বিভিন্ন অপরাধে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আবিরের বয়সের তুলনায় তার বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। আমরা পিসিপিআর যাচাই করে দেখেছি— তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, ডাকাতি চেষ্টা, মাদক ও দ্রুত বিচার আইনসহ ২১টি মামলা রয়েছে।” তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় কেরানীগঞ্জ কারাগার থেকে পালিয়ে যায় আবির। দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। জামিনে বেরিয়ে এসে সম্প্রতি আবারো এলাকায় ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ে সে। গ্রেফতারকৃত তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

মোহাম্মদপুরে কুখ্যাত ‘আবির গ্রুপ’ লিডার পিচ্চি আবিরসহ তিনজন গ্রেফতার

আপডেট সময় ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫