ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সকালেই ভূমিকম্পে কাঁপলো দেশ: নিহত ৪, বিভিন্ন এলাকায় ভবন ধসে আতঙ্ক

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা |  ডেস্ক

সকালেই ভূমিকম্পে কাঁপলো দেশ: নিহত ৪, বিভিন্ন এলাকায় ভবন ধসে আতঙ্ক

সাপ্তাহিক ছুটির দিন সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। হঠাৎ কম্পনে মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে পড়েন। রাজধানী ঢাকাসহ নরসিংদী, নারায়ণগঞ্জ ও আশপাশের জেলায় কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত ভবন ধ্বসে ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) মাত্রা ৫ দশমিক ৫ বলে উল্লেখ করেছে।

পুরান ঢাকার বংশালে ভবন ধসে নিহত ৩

পুরান ঢাকার বংশাল কসাইতলী এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধসে পড়ে। ধ্বসে পড়া ভবনের নিচে চাপা পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরমানিটোলা: ৮ তলা ভবনের অংশ খসে পড়া

পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি এলাকায় একটি ৮ তলা ভবনের কিছু অংশ খসে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খিলগাঁওয়ে ইট পড়ে আহত ১

খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা ভবনের ওপর ইট পড়ে একজন পথচারী আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন।

বারিধারায় আগুন, কারণ নিশ্চিত নয়

বারিধারা ব্লক-এফ, রোড-৫ এর একটি বাসায় আগুনের ঘটনা ঘটে। দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পজনিত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রাপুরে ভবনের ওপর ভবন হেলে পড়া

সূত্রাপুরের স্বামীবাগে একটি ৮ তলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

কলাবাগানে ৭ তলা ভবন হেলে পড়া

কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা জানায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে উদ্ধারকাজ শুরু করেছে। এখনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সাভারসহ রাজধানীতে তীব্র কম্পন

রাজধানীর প্রায় সব এলাকাসহ সাভারেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়। বহু স্থানে পুরনো ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে। আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে উদ্ধার ও নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছে। ভবনগুলোতে ফাটল পরীক্ষা এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভূকম্পবিদরা বলছেন, স্বল্প সময়ের এই কম্পন দেশের ভবন কাঠামোর দুর্বলতা আবারও সামনে এনেছে। পুরনো ভবনগুলো দ্রুত ঝুঁকি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সকালেই ভূমিকম্পে কাঁপলো দেশ: নিহত ৪, বিভিন্ন এলাকায় ভবন ধসে আতঙ্ক

আপডেট সময় ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫