ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাংলাদেশের অবস্থান স্পষ্ট: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় — খলিলুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা —  ছবি, সংগৃহীত

বাংলাদেশের অবস্থান স্পষ্ট: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় — খলিলুর রহমান

ভারত সফরে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ঢাকা সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো জাতীয় সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা এবং এক দেশের ব্যাপারে অন্য দেশের অনধিকারচর্চা না করা।" বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও সবার অংশগ্রহণমূলক ভারত মহাসাগর অঞ্চল গঠনে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির ওপরও জোর দেন। তিনি আরও জানান, সন্ত্রাস দমনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কঠোর ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অপরিবর্তিত থাকবে। আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহায়তা, মৌলিক অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়নে দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে ভুয়া তথ্য ছড়ানো ও বিভ্রান্তিকর প্রচারণাকে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। ডিজিটাল অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সুরক্ষা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে বাংলাদেশ যেন এ অঞ্চলে কোনো ধরনের ঝুঁকির উৎস না হয়—সেটিও নিশ্চিত করবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাদেশের অবস্থান স্পষ্ট: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় — খলিলুর রহমান

আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫