ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মেহেরপুরে ৬০ লাখ টাকার ৩টি তক্ষকসহ গ্রেপ্তার আব্দুল আজিজ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, মেহেরপুর

মেহেরপুরে ৬০ লাখ টাকার ৩টি তক্ষকসহ গ্রেপ্তার আব্দুল আজিজ

মেহেরপুর: প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি জানিয়েছে, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে তিনটি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লাস্টিকের ঝুড়িতে লালন পালন করছিলেন। সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব-১২, গাংনী ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার হেফাজতে থাকা তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং চুয়াডাঙ্গা সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মেহেরপুরে ৬০ লাখ টাকার ৩টি তক্ষকসহ গ্রেপ্তার আব্দুল আজিজ

আপডেট সময় ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫