ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

মবক্রেসির আবহ ‘পরিকল্পিত বিভ্রান্তি’: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

📰 প্রিন্ট ভার্সন

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

মবক্রেসির আবহ ‘পরিকল্পিত বিভ্রান্তি’: মির্জা ফখরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ের দিন দেশে তৈরি হওয়া মবক্রেসির আবহকে ‘পরিকল্পিত বিভ্রান্তির চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা দুর্ভাগ্যক্রমে অন্যের মত সহ্য করতে শিখিনি।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি বাড়ছে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার’ বিরুদ্ধে রায় ঘোষণার সময়ই দেশে অস্থিরতা সৃষ্টি করে জনদৃষ্টি ভিন্নদিকে নেওয়ার চেষ্টা চলছে। তার দাবি—রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল সচেতনভাবে ভিন্ন পরিবেশ তৈরি করছে। বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, দলটি একটি লিবারেল ডেমোক্রেটিক দল, এবং গণতন্ত্রে বিশ্বাস বলেই বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, সাংবাদিকতা, পার্লামেন্ট, আইনের শাসন—সবকেই স্বাধীন ও কার্যকর করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সংস্কার ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে ফখরুল বলেন, বহু বছর ধরে ১০, ২৭ ও ৩১ দফার মধ্য দিয়ে বিএনপি সংস্কারের রূপরেখা দিয়ে আসছে। এখন একটি মহল এটিকে ভিন্নখাতে নিতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন—নির্বাচন মানে শুধু ভোট নয়, এর অর্থ গণতন্ত্রে ফিরে যাওয়া। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক মোর্চা গঠনের দায়িত্ব এখন বিএনপির ওপরই এসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, ড. ওসমান ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

মবক্রেসির আবহ ‘পরিকল্পিত বিভ্রান্তি’: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫