ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিজয় দিবসে এবারও প্যারেড নয়: নাশকতার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা | ডেস্ক 

ছবি, সংগৃহীত

বিজয় দিবসে এবারও প্যারেড নয়: নাশকতার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে এবারও প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশ্বস্ত করেন, দেশের কোথাও নাশকতার কোনো শঙ্কা নেই।

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বিজয় দিবস আগে যেভাবে পালন হয়েছে এবারও একইভাবে হবে। আগের চেয়ে এবার আরও বেশি কর্মসূচি পালিত হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।” শেখ হাসিনার মামলার রায়ের পর কিংবা বিজয় দিবস কেন্দ্রিক কোনো নাশকতার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “নাশকতা বা অস্থিরতার কোনো ধরনের শঙ্কা নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।” সাংবাদিককে ডিবি পরিচয়ে গ্রেফতারি পরোয়ানা ছাড়া বাসা থেকে তুলে নেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না; তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এদিকে গত বছরও জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়নি। সেসময়ের মতো এবারও তার বদলে বিভিন্ন স্থানে আয়োজন করা হবে ‘বিজয় মেলা।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিজয় দিবসে এবারও প্যারেড নয়: নাশকতার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫