ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিএনপি–জামায়াতসহ ১২ দলকে সংলাপে ডাকল ইসি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা

বিএনপি–জামায়াতসহ ১২ দলকে সংলাপে ডাকল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ

স্টাফ রিপোর্টার | ঢাকা | বুধবার, ১৯ নভেম্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ মোট ১২টি রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, বুধবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দুই পর্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ছয়টি এবং বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে আরও ছয়টি দল অংশ নেবে। সকালের সেশনে আমন্ত্রিত দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বিকেলের সেশনে অংশ নেবে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নতুন দুটি দলসহ মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলের পাঁচ শরিকসহ ছয়টি দল ছাড়া বাকি ৪৮টি রাজনৈতিক দলকে ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর চার দিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিএনপি–জামায়াতসহ ১২ দলকে সংলাপে ডাকল ইসি

আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫