ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

১৩তম নির্বাচন সামনে রেখে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক

১৩তম নির্বাচন সামনে রেখে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

সচিবালয়ে দুই উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত—ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সীমিত বডি অন ক্যামেরা, ই-পাসপোর্ট বই কেনার অনুমোদনও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, আনসারদের বর্তমানে ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন শটগান কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে, শুধুমাত্র সেখানে বডি ক্যামেরা দেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার সরবরাহ সংকট বিবেচনায় নিয়ে ইপিআই টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

১৩তম নির্বাচন সামনে রেখে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

আপডেট সময় ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫