ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শেখ হাসিনার ফাঁসির রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে বিবৃতি ভারত থেকে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা –

নিজস্ব প্রতিবেদ

শেখ হাসিনার ফাঁসির রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে বিবৃতি ভারত থেকে

২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পরপরই ভারত থেকে পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে রায়ের কড়া সমালোচনা করেছেন পলাতক শেখ হাসিনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার ঘোষিত রায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেয়। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাঠানো পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে শেখ হাসিনা এই রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন— “আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিস্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া।” তিনি অভিযোগ করে আরও জানান— “যে ট্রাইব্যুনালে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয়, সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না।” এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, চাইলে এই অভিযোগগুলো হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নিয়ে যাওয়া হোক। শেখ হাসিনা তার সরকারের মানবাধিকার ও উন্নয়ন-সংক্রান্ত রেকর্ড নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে এ বিচারকে “প্রহসন” বলে দাবি করেছিলেন এবং সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

সূত্র: বিবিসি

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শেখ হাসিনার ফাঁসির রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে বিবৃতি ভারত থেকে

আপডেট সময় ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫