ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শেখ হাসিনার ফাঁসির রায়: ভারতকে আবারও প্রত্যর্পণ চিঠি পাঠাবে আইন মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা

 শেখ হাসিনার ফাঁসির রায়: ভারতকে আবারও প্রত্যর্পণ চিঠি পাঠাবে আইন মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করে তাদের ফাঁসির আদেশ দেয়। রায়ের পর বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আজকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানকালে শত শত মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।” তিনি আরও জানান, ভারতকে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হবে। তার ভাষায়— “ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, সেটি হবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও অত্যন্ত নিন্দনীয় আচরণ।” ড. আসিফ নজরুল আরও বলেন, “আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিফ, ইয়ামিন, আনাস—যারা নিহত হয়েছে, তাদের বিদেহী আত্মা হয়তো কিছুটা শান্তি পাবে। তাদের পরিবারও হয়তো সামান্য সান্ত্বনা পাবে।” তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন যে, বিচার কার্যক্রম পূর্ণ গতিতেই চলবে।

  • শেখ হাসিনা — মৃত্যুদণ্ড
  • আসাদুজ্জামান খান কামাল — মৃত্যুদণ্ড
  • সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন — রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শেখ হাসিনার ফাঁসির রায়: ভারতকে আবারও প্রত্যর্পণ চিঠি পাঠাবে আইন মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫