ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

অগ্নিসন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ সোহেল তাজের — ইঙ্গিত সাবেক প্রধানমন্ত্রীর দিকে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

অগ্নিসন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ সোহেল তাজের — ইঙ্গিত সাবেক প্রধানমন্ত্রীর দিকে

📰 প্রিন্ট ভার্সন নিউজ  (জেটিভি নিউজ বাংলা)

অবস্থান: ঢাকা তারিখ: রোববার, ১৬ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “বর্তমানে যেই অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ করিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার জনক একজনই।” যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে তার পোস্টের ভাষা ও ইঙ্গিত থেকে স্পষ্ট যে অভিযোগের তির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই নির্দেশ করছে—এমনটাই মনে করছেন নেটিজেনরা। মুহূর্তেই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। পোস্টে সোহেল তাজ আরও লিখেছেন, “মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। ইউটিউবে অডিও বুক হিসেবেও শুনতে পারবেন।” উল্লেখ্য, বই দুটি প্রকাশের সময় লেখক মতিউর রহমান রেন্টু তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন অনিয়ম-অভিযোগ তুলে ধরেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই সোহেল তাজের পোস্টের নিচে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, “ক্ষমতার কী লোভ—১ লাখ বেলুন নাকি বাসে আগুন?” এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেন, “গণহত্যা, গুম-খুন, গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করা, দুর্নীতি-লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচারের পর এখন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এতে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।” পোস্টের শেষ অংশে আওয়ামী লীগের একটি অংশের প্রতি বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এত কিছুর পরও কীভাবে এদের সমর্থন করে! এর একটাই মানে—এরাই ছিল সুবিধাভোগী। আর খেসারত দেবে নিরীহ নেতাকর্মীরা।” এদিকে, খুব শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ আশপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

অগ্নিসন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ সোহেল তাজের — ইঙ্গিত সাবেক প্রধানমন্ত্রীর দিকে

আপডেট সময় ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫