ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা; রাজেন্দ্রপুর ওসিএন্ডএস-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা; রাজেন্দ্রপুর ওসিএন্ডএস-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা গাজীপুরের শ্রীপুরে বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঘটে এই নাশকতার ঘটনা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু ব্যাংকের সাইনবোর্ড। গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া ২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত অবস্থায় তারা বাইরে বের হয়ে মূল ফটকের সামনে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, “সাইনবোর্ড ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “টহল জোরদার থাকায় বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি হামলাকারীরা।” ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে একই দিনে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ওসিএন্ডএস-এ পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্টডক; জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস। সম্মেলনে সেনাপ্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোরের সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আর্টডক, লজিস্টিকস্ এরিয়া, বিওএফ, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেটিভি নিউজ বাংলা প্রিন্ট ভার্সন

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা; রাজেন্দ্রপুর ওসিএন্ডএস-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫