ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পূর্ণ প্রস্তুত এনসিপি, মনোনয়নবঞ্চিতদের দলে টানতে সক্রিয়

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পূর্ণ প্রস্তুত এনসিপি, মনোনয়নবঞ্চিতদের দলে টানতে সক্রিয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে। দলটি শুধু নিজেদের কর্মীই নয়, বরং অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের দলে ভেড়াতে তৎপর হয়েছে। তাদের ঘোষণা— আওয়ামী লীগ ছাড়া সব দলের জন্য এনসিপির দরজা উন্মুক্ত, ফ্যাসিবাদবিরোধী সব নাগরিককে স্বাগত জানাবে দলটি। দলটির একাধিক নেতা জানান, বিএনপি-জামায়াতসহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এনসিপিতে যোগ দিলে তাদের দেশপ্রেম বা অঙ্গীকার বাধাগ্রস্ত হবে না। বরং তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে আরও দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করতে পারবেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “এনসিপি শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব নাগরিকের জন্য উন্মুক্ত। যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত নন, যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী— তাদের সকলকেই আমরা মনোনয়নের আবেদন করতে আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “অতীতে কোন দলে ছিলেন, সেটিই ভবিষ্যত নির্ধারণ করবে— এমন ধারণা ভুল। নতুন বাংলাদেশ গঠনে ইনক্লুসিভ একটি শক্তি তৈরি হয়েছে, যেখানে নতুন কেউ এলেও নিজেদের অপরিচিত মনে করবেন না। কঠোর হায়ারার্কি নেই, সবাই নিজেদের জায়গা করে নিতে পারবেন।”

মনোনয়ন ফরম বিক্রি ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ে ভিড়

গত বৃহস্পতিবার শুরু হয়েছে এনসিপির মনোনয়ন ফরম বিতরণ। ১৩ নভেম্বরের মধ্যেই আবেদন সংগ্রহ ও জমা দিতে হবে। ১৫ নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই কয়েক শত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। ফরম নিতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য প্রার্থীরা মিছিলসহ কার্যালয়ে এসে ভিড় করছেন। সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষের আগ্রহও দেখা যাচ্ছে। তবে দলীয় শীর্ষ নেতারা এখনো ফরম নেননি। ইতোমধ্যে ডা. তাসনিম জারা ঢাকা-০৯ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়নবঞ্চিতদের প্রতি নজর

দলীয় সূত্র জানায়, ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় এনসিপি। এজন্য বিএনপি ও অন্যান্য দলের মনোনয়নবঞ্চিতদের দলে ভেড়ানোর চেষ্টা চলছে। দলটির শর্ত—
  • তাঁরা আওয়ামীবিরোধী হতে হবে
  • বাংলাদেশপন্থায় বিশ্বাসী হতে হবে
  • চব্বিশ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নিতে আগ্রহী হতে হবে
তাদের দাবি, বাংলাদেশকেন্দ্রিক জাতীয় স্বার্থকেই এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। যারা রাজনৈতিকভাবে অবহেলিত বা মনোনয়ন বঞ্চিত, কিন্তু দেশগঠনে আন্তরিক, তাদের জন্য নতুন ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের তুলে ধরছে এনসিপি।

ছাত্রদল-যুবদলের নেতাদের আহ্বান

বিভিন্ন কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই সুরে বক্তব্য রাখছেন। বিএনপির তরুণ নেতা বঞ্চনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে। যারা মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন— আমরা তাদের স্বাগত জানাব।” তিনি ছাত্রদল ও যুবদলের নেতাদের উদ্দেশে আরও বলেন, “আপনারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা আপনাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।”

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। নতুন বাংলাদেশ গঠনে দক্ষ, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে দলটি জোর দিয়ে বলছে— ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থী সব নাগরিকই তাদের দলে স্থান পাবে

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পূর্ণ প্রস্তুত এনসিপি, মনোনয়নবঞ্চিতদের দলে টানতে সক্রিয়

আপডেট সময় ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫