ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সুদের টাকা চাইতে গিয়ে নির্মম হত্যার শিকার সরোয়ার হাওলাদার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

  সুদের টাকা চাইতে গিয়ে নির্মম হত্যার শিকার সরোয়ার হাওলাদার

 জেটিভি নিউজ বাংলা ঃ পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে পাওনা সুদের টাকা চাইতে গিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সরোয়ার হাওলাদার (৪০) নামে এক যুবককে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াকাঠী গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত সরোয়ার হাওলাদার ইটবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গনি হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সুদের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইলিয়াস নামের ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মুসা খান বলেন, “ডাকাডাকির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সরোয়ার। এরপর তাকে হাসপাতালে পাঠাই। রাত ২টার দিকে তার মৃত্যু খবর পাই।” নিহতের বোন জানান, “আমার ভাই পাওনা টাকা চাইতে গেলে একদল সন্ত্রাসী তাকে তাড়া করে। তিনি দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে তাকে নির্মমভাবে মারধর করা হয়। আমরা এর সঠিক বিচার চাই।” নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, “আমার ভাই নগদ টাকার ব্যবসা করতেন। ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন। পাওনা টাকা দেওয়ার কথা বলে ইলিয়াস আমার ভাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নানা অজুহাতে ঘোরানোর পর চার-পাঁচজন মিলে দাও ও রড দিয়ে হামলা করে। হাসপাতালে নেওয়ার আগে আমার ভাই জবানবন্দি দিয়ে গেছে কারা হামলা করেছে এবং কেন করেছে।” পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে।” মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সুদের টাকা চাইতে গিয়ে নির্মম হত্যার শিকার সরোয়ার হাওলাদার

আপডেট সময় ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫