ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
একই দিনে নির্বাচন–গণভোট: জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে — মামুনুল হক
-
Reporter Name - আপডেট সময় ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- ১৬৯ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার
ছবি, সংগৃহীত
একই দিনে নির্বাচন–গণভোট: জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে — মামুনুল হক
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে ‘ঝুঁকিপূর্ণ পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাঁর দাবি, এ সিদ্ধান্তের ফলে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি প্রশ্নের মুখে পড়তে পারে।
রোববার প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় পাঠানো এক বিবৃতিতে মামুনুল হক বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। দলীয় প্রতীকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়বে, ফলে গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভোটাররা যথাযথভাবে বুঝে মত দিতে পারবেন না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি অভিযোগ করেন, একই প্রশ্নের মধ্যে চারটি আলাদা অংশ রাখায় গণভোটকে আরও জটিল করে তোলা হয়েছে, যা জাতীয় গুরুত্বের বিষয়গুলোর ওপর স্পষ্ট জনমত গ্রহণে বাধা সৃষ্টি করবে।
বিবৃতিতে মামুনুল হক আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা যদি জুলাই সনদের বাস্তবায়ন ও পৃথক গণভোট আয়োজনের গণদাবি পূরণ না করে, তবে তা অভ্যুত্থানের আদর্শ ও সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে ফেলার সামিল হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























