ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে”— সাভারে সালাউদ্দিন বাবু
-
Reporter Name - আপডেট সময় ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- ১৬০ বার পড়া হয়েছে
“নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে”— সাভারে সালাউদ্দিন বাবু
জেটিভি নিউজ বাংলা
সাভার প্রতিনিধি:
নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে— একটি দল ধর্মীয় বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রবিবার দুপুরে সাভারের তারাপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, “জনগণ বিএনপির পক্ষে রয়েছে। তারা ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করবে এবং দেশসেবার সুযোগ দেবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ দলীয় নেতাকর্মীরা।
সভায় বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















