ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (৯ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় সংক্রান্ত গত ৩০ সেপ্টেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে বলে আদালত নির্দেশ দিয়েছেন। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবায় আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয় কনটেইনার পরিবহনের মাশুলে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক সার্কুলারে জানায়, ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হবে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামে একটি সংগঠন অক্টোবরে হাইকোর্টে রিট দায়ের করে। ছবি: সংগৃহীত
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫