ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সিদ্ধান্ত 

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সিদ্ধান্ত  JTV News Bangla ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিতব্য ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা রাকিবের মরদেহ ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবারের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দাফন ও কাফনের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য দুই লাখ টাকা আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ১০ তলা ভবনের ৮ তলায় নির্মাণ বর্জ্যভর্তি বস্তা মাথায় নিয়ে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে গেলে ভারসাম্য হারিয়ে বস্তাসহ নিচে পড়ে যান। নিচে জমে থাকা বর্জ্যের স্তুপে পড়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা আহ্বান করে। সভায় সিদ্ধান্ত হয়—
  • নির্মাণাধীন ভবনগুলোর চারপাশে দ্বিতীয় তলা পর্যন্ত নিরাপত্তা বেষ্টনি (সেফটি নেট) স্থাপন করা হবে।
  • নির্মাণ সামগ্রী ওঠানামার জন্য বেল্ট প্ল্যাটফর্ম তৈরি না হওয়া পর্যন্ত এক তলার ওপরে সব ধরনের নির্মাণকাজ বন্ধ থাকবে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান জানান, ঘটনাটির পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে বলেছে—এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি।
প্রস্তুতকারক: JTV News Bangla ডেস্ক

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সিদ্ধান্ত 

আপডেট সময় ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫