ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই সনদে অংশ না নিলেও পরবর্তীতে সুযোগ থাকবে : ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

‎জেটিভি নিউজ বাংলা

আশুলিয়া প্রতিনিধি:

আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ না করলেও পরবর্তীতে অংশ নেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

‎ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যেসব দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে এবং কীভাবে সমঝোতায় আসা যায় সে বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন,

“যারা আজকে স্বাক্ষর করতে পারেনি, তারাও পরবর্তীতে স্বাক্ষর করতে পারবে।”

‎এ সময় তিনি উপদেষ্টাদের ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে বলেন,

উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কাকে সেইফ এক্সিট বলতে চায়, তা আমি জানি না। আমার ঢাকা বা চট্টগ্রামে কোনো বাড়ি নেই, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বিদেশে যাওয়ার ইচ্ছাও নেই—এ দেশই আমার।”

তিনি আরও বলেন,

“আমরা এক জটিল সময়ে দায়িত্ব নিয়েছিলাম, তখন কিছুই ঠিক ছিল না। গত ১৫ মাসে আমরা অনেক কিছু স্বাভাবিক করেছি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিজয়ী হবেন, তাদের কাছেই আমরা ক্ষমতা হস্তান্তর করব।”

অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই সনদে অংশ না নিলেও পরবর্তীতে সুযোগ থাকবে : ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫