ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

একই ব্যক্তির মালিকানাধীন দুটি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

‎জেটিভি নিউজ বাংলা গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি বেসরকারি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাওহীদ আহমেদ এর মালিকানাধীন নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেজাউল করিম মালিকানাধীন রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে। ‎উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা আইন অমান্য করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ‎উল্লেখ্য তাওহীদ আহমেদ এর মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পূর্বেও একাধিক বার অর্থ জরিমানা ও সিলগালা করা হয়।এছাড়াও নিউ লাইফ ক্লিনিকে মা সহ যমচ সন্তানের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগও আছে। অপরদিকে রেখা ডায়াগনস্টিক সেন্টারকেও একাধিক বার অর্থ জরিমানা করা সহ সিলগালা করা হয়েছিলো।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

একই ব্যক্তির মালিকানাধীন দুটি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

আপডেট সময় ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫