জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২২ এপ্রিল ২০২৬ ইং | সময়: ২:৩২ মিনিটপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউট কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট কার্যক্রমের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

Reporter Name 





















