ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিমানবন্দর নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, আন্তর্জাতিক মান নিশ্চিতের উদ্যোগ দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা রাজধানীর আরেক ‘মোহাম্মদপুর’ হয়ে উঠছে মিরপুর? টার্গেট কিলিং, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ে আতঙ্কে বাসিন্দারা জুলাইয়ে পোশাক রপ্তানি কমেছে ১.৯২ শতাংশ উচ্চ ভিত্তির প্রভাব, গ্যাস সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার চাপ; তবুও শিল্পের সক্ষমতা নিয়ে আশাবাদী বিজিএমইএ গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ নেই, সাংবাদিকদের বিভাজন না বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা সরকার-ব্যবসায়ীদের সমন্বয়ে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত শাহজালাল বিমানবন্দরে ৫২ কেজি স্বর্ণ উদ্ধার: তিন মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্নের মুখে পুলিশ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৩ আগস্ট ২০২৬ ইং,সময় সকাল ০৯:৪৬ মিনিট।

 বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে তিনি জেনেছেন। তবে সেই জামিন আদেশ বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এখন শুনলাম, এটা স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে অ্যাম্বাসেডর, তার সঙ্গে কথা বলেছেন।” তিনি আরও বলেন, “কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টির জন্য একটি ল’ ফার্ম নিয়োগ করেছি। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে। আমি খবর পেয়েছি, তাকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। কী কী শর্ত রয়েছে, তার সার্টিফায়েড কপি সংগ্রহ করতে বলেছি। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত ল’ ফার্মকে বেইল ক্যানসেলেশনের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” বাংলাদেশ সরকার এখন কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা (বেনজীর আহমেদ) আইনানুগভাবে গিয়েছে। আমরা ল’ ফার্ম নিয়োগ করেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, তার জামিন বাতিল করাতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবো।” এর আগে একই দিন সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৪ জুন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, আন্তর্জাতিক মান নিশ্চিতের উদ্যোগ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট সময় ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬