মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৪ মে ২০২৬ ইং| সময়: রাত ০৮:২১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদফতর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে তাদের দুটি ইউনিট কাজ করছে। আগুনের খবর পাওয়ার পর দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















