ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জাল নোট ঠেকাতে কোরবানির হাটে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি: ডিএমপি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জাল নোট ঠেকাতে কোরবানির হাটে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি: ডিএমপি

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ৬ মে ২০২৬ ইং  | বুধবার, সময়: ১০:৭ মিনিট ঈদুল আজহা সামনে রেখে পশুর হাটগুলোকে ঘিরে জাল নোটের কারবার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার। বুধবার (৬ মে) গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, কোরবানির হাটগুলোতে জাল মুদ্রা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি হাটে নকল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সক্রিয় রাখা হবে, যাতে জাল নোট তৈরির উৎস আগেই চিহ্নিত করে তা বন্ধ করা যায় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, পশুর হাটকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তার মতে, যথাযথ প্রস্তুতির কারণে কোনো বড় ধরনের সমস্যার আশঙ্কা নেই। ট্রাফিক ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, গাবতলী এলাকায় হাট এবং বাস টার্মিনালের কার্যক্রম একসঙ্গে চলার কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে। এছাড়া হাটে গরু আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট লোডিং ও আনলোডিং পয়েন্ট নির্ধারণের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে সড়কে গরু ওঠানামা কমে গিয়ে যানজট অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। গাবতলী হাটকে কেন্দ্র করে সার্বিক ব্যবস্থাপনার একটি বিস্তারিত পরিকল্পনা খুব শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জাল নোট ঠেকাতে কোরবানির হাটে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি: ডিএমপি

আপডেট সময় ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬