ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

রাজশাহীতে ফুটপাত দখলের মহোৎসব, চাঁদাবাজির অভিযোগে জনদুর্ভোগ চরমে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১২ এপ্রিল ২০২৬ ইং | সময়: ১১: ৩৮ মিনিট।

রাজশাহীতে ফুটপাত দখলের মহোৎসব, চাঁদাবাজির অভিযোগে জনদুর্ভোগ চরমে

রাজশাহী মহানগরীর সড়ক ও ফুটপাত দখল করে চলছে নানা ধরনের ব্যবসা। ফুল, ফল থেকে শুরু করে ভাতের হোটেল—সবই জায়গা করে নিয়েছে পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাতে। মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় সবকিছু। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এবং বাড়ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও ফুটপাত দখলের কারণে দিন-রাত যানজট লেগেই থাকে। পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়ে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এর পেছনে রয়েছে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ৪১০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে মাত্র ১৫ কিলোমিটারে ফুটপাত রয়েছে। কিন্তু আলুপট্টি, রাজশাহী কলেজ এলাকা, রেলগেট, লক্ষ্মীপুর, শিরোইল, ভদ্রা, তালাইমারী, কাজলা, বিনোদপুর, কোর্ট স্টেশন, শালবাগান ও নওদপাড়াসহ অধিকাংশ এলাকার ফুটপাতই দখল হয়ে গেছে। এসব জায়গায় দোকানের সম্প্রসারিত অংশ, হকার, অস্থায়ী দোকান ও পার্ক করা যানবাহনে ফুটপাত প্রায় অচল হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উত্তর পাশের গুরুত্বপূর্ণ ফুটপাতটিও দখল হয়ে আছে। সেখানে প্লাস্টিক সামগ্রী ও ফলের দোকান বসানো হয়েছে। বাকি সামান্য জায়গায় দাঁড়িয়ে থাকে রিকশা ও অটোরিকশা, ফলে রোগী নিয়ে আসা স্বজনদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সাহেব বাজার এলাকায় ফুটপাত যেন ব্যবসার স্থায়ী কেন্দ্র হয়ে উঠেছে। ফুল, ফল, তালাচাবি মেরামত, গামছা-লুঙ্গি, সুতা-দড়ি, টুপি, বেল্ট, আতর-সুরমাসহ বিভিন্ন পণ্যের দোকান বসে আছে ফুটপাতজুড়ে। ফুটপাত ব্যবহারকারীরা বলছেন, অবৈধ দখলের কারণে হাঁটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে শিশু শিক্ষার্থী ও বয়স্কদের ব্যস্ত সড়কে চলতে বাধ্য হতে হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি সাম্প্রতিক গবেষণায় রাজশাহীর হাঁটার উপযোগিতা ১০০-এর মধ্যে মাত্র ৪৩.২০ স্কোর পেয়েছে, যা ‘হাঁটার অনুপযোগী’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও নিয়মিত চাঁদাবাজি বড় কারণ। স্কুলশিক্ষক শওকত হোসেন বলেন, ফুটপাত ব্যবহারযোগ্য না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কে চলতে হয়। এতে ব্যাটারিচালিত রিকশার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়। অভিভাবক ফেরদৌসী রহমান জানান, ফুটপাত দখল হয়ে যাওয়ায় সন্তানকে স্কুলে নিতে ব্যস্ত সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা সবসময় আতঙ্ক তৈরি করে। একইভাবে ব্যবসায়ী জিএম বাবুল চৌধুরী বলেন, ফুটপাত উন্মুক্ত থাকলে দুর্ঘটনা অনেক কমে আসত। সচেতন নাগরিক কমিটির নেতারা বলছেন, রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজির কারণে হকাররা বাধ্য হয়ে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু উচ্ছেদ অভিযান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও হকারদের পুনর্বাসনের উদ্যোগ না নিলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত অভিযান চালানো হলেও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তবে দখলকৃত ফুটপাত উদ্ধার করা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

রাজশাহীতে ফুটপাত দখলের মহোৎসব, চাঁদাবাজির অভিযোগে জনদুর্ভোগ চরমে

আপডেট সময় ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬