ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ইং| বিকেল ৩:৫৭ মিনিট

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছে তিনি লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দরের রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। প্রথমে তাকে সাধারণ বিমানে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় আনা হবে। ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে এবং সেটি সৈয়দপুরে পৌঁছালে মন্ত্রীকে দ্রুত রাজধানীতে স্থানান্তর করা হবে। এদিকে, মন্ত্রীর আকস্মিক অসুস্থতায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬