ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’—প্রধানমন্ত্রীর ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

৮ এপ্রিল ২০২৬ | সময়: ০৩:০২  মিনিট।

চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’—প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশের প্রায় চার কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শন ব্যক্তি নয়, পরিবারকেন্দ্রিক—পরিবারই উন্নয়নের মূল একক। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। প্রধানমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা জোরদার করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে দ্রুত সময়ের মধ্যে তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’—প্রধানমন্ত্রীর ঘোষণা

আপডেট সময় ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬