ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগ, সব কার্যক্রম সাময়িক স্থগিত
-
Reporter Name - আপডেট সময় ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- ১৪৭ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩:৪৪ পিএম
ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগ, সব কার্যক্রম সাময়িক স্থগিত
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট–এর সব শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছায়ানট কর্তৃপক্ষ জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ক্লাস ও সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ছায়ানট ভবনে একদল দুর্বৃত্ত প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র, আসবাবপত্র এবং অফিসিয়াল নথিপত্রে ভাঙচুর করে। কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানানো হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আগুন নির্বাপণ করা হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ছয়তলা ভবনের নিচতলায় এখনো আগুনের পোড়া চিহ্ন স্পষ্ট। তবলা, হারমোনিয়াম, চেয়ারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও সরঞ্জাম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এ ছাড়া প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরেও আগুন দেওয়ার ব্যবহৃত সামগ্রী ছড়িয়ে থাকতে দেখা যায়।
ঘটনায় সংস্কৃতি অঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















