ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গণতন্ত্রের মহাসড়কে ফিরছে দেশ’—তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক ‘গণতন্ত্রের মহাসড়কে ফিরছে দেশ’—তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে দেশের গণতন্ত্রের জন্য সহায়ক উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ সুগম হলো। এখন থেকে আর “দিনের ভোট রাতে” হবে না, কিংবা “মৃত মানুষ ভোট দিতে আসবে” না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে যে নির্বাচনগুলো হয়েছে, তা দেশের গণতন্ত্রকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আজকের রায়ে আগের সেই বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেছে। আগামী সংসদ ভেঙে দেওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই এ ব্যবস্থা কার্যকর হবে। বিচারব্যবস্থা রাজনৈতিক প্রভাবিত রায় দেয় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আর কোন রায় দেশের স্বার্থ, গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনরুদ্ধারে সহায়ক—তা জাতি বিবেচনা করবে। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। পূর্বের মডেল নাকি জুলাই সনদ অনুসারে—সেটিও তখন পরিষ্কার হবে। আর এই ব্যবস্থার গঠন কী হবে, তা ঠিক করবে পরবর্তী সংসদ। এর আগে সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেন এবং ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে এই ব্যবস্থা পুনর্বহাল করেন। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে ফিরলেও আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গণতন্ত্রের মহাসড়কে ফিরছে দেশ’—তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া

আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫