ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

নাশকতায় দেখামাত্র গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা 

ছবি, সংগৃহীত।

নাশকতায় দেখামাত্র গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা বাড়ায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রায়কে ঘিরে রাজধানীতে নাশকতা বা সহিংসতা দেখা দিলে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রবিবার (১৬ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার বলেন, “এ ধরনের নির্দেশ দিয়েছি।”

“বাসে আগুন–ককটেল মারলে গুলি করতে বলেছি”

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে আরও বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না।” তিনি দণ্ডবিধির ৯৬ ধারা উদ্ধৃত করে বলেন, “ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়।”

রায়কে ঘিরে উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামীপন্থি বিভিন্ন সংগঠন নৈরাজ্য সৃষ্টি করতে পারে। সংশ্লিষ্টদের মতে, সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায়ই ডিএমপি কমিশনারের এমন কঠোর নির্দেশনা।

১০ নভেম্বর থেকে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন, ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার পর রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।

এর আগে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিং’-এর পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ১১ নভেম্বর বেতার বার্তা পাঠিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন।

জুলাই অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রায় ঘনিয়ে আসায় ১০–১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল, যা কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা দেখা দেয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

নাশকতায় দেখামাত্র গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

আপডেট সময় ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫