জেটিভি নিউজ বাংলা
তারিখ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ইং,সময় সন্ধ্যা ০৬:৪৪ মিনিটপ্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, নতুন বেতনকাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এদিকে, আজকের এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আজ মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দিলে এরপর আইনি যাচাই শেষে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত এবং নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বৈঠক শেষে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে

ডেস্ক রিপোর্ট 











