গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
জেটিভি নিউজ বাংলা তারিখ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ইং,সময় ঃ সকাল ১১:৪৪ মিনিট। অন্যান্য দিনের মতো সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই সরকারি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তিনি। দিনের প্রথম কর্মসূচি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সরকারি কর্মসূচি শেষে পরবর্তী অনুষ্ঠানে যোগ দিতে ব্যতিক্রমীভাবে গাড়িবহর ব্যবহার না করে পায়ে হেঁটেই রওনা হন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর এই পদযাত্রা উপস্থিত পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণ মানুষ তাকে দেখতে পেয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের পাশেই অবস্থিত ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। সেখানে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হয়ে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকর্তারা এবং প্রেস উইংয়ের সদস্যরাও সঙ্গে ছিলেন। সচিবালয় থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে দেখে পথচারীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ দেখা যায়। পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সপ্তাহের শেষ কর্মদিবসে দিনের প্রথম কর্মসূচি হিসেবে খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়া থেকে শুরু করে পরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ—সব মিলিয়ে বৃহস্পতিবার সকালে একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে...

ডেস্ক রিপোর্ট 












