ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুর জংশনে লাইনচ্যুত চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস, রেল চলাচলে বিঘ্ন খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত, আত্মসমর্পণ দুই জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা; রুপার দামও কমিয়েছে বাজুস চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিনিয়োগ, শিল্পায়ন ও নতুন অর্থনৈতিক অংশীদারত্বের প্রত্যাশা বিদেশি দূতাবাস ও ভিসা সেন্টারের অর্থ প্রেরণ সহজ করল বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে ৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনায় নিষেধাজ্ঞা দিল চীন সিলেট ডিসির বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সংসদে,  মসজিদে রাজনীতি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি ও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তুমুল আলোচনা সাভার এলজিইডিতে দুর্নীতির ‘সিন্ডিকেট’ অভিযোগ: ১৮ বছর একই কার্যালয়ে অ্যাকাউন্টেন্ট,নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

সিলেট ডিসির বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৩ জুন ২০২৬ইং,সময়: দুপুর ০৩:০০ মিনিট।

সিলেট ডিসির বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজার-সংক্রান্ত কোনো ইস্যুর সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যাকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অনুমাননির্ভর আলোচনা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, “আপনারা সিলেটের ডিসির বদলির বিষয়টি একটি মাজারে তার নেওয়া পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করছেন। অনলাইনে অনেকেই এমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনো ঘটনা আরেকটি ঘটনার পরে ঘটেছে বলেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে— এমন ধারণা সঠিক নয়। এ ধরনের একটি পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী বিষয়টিকে নির্দিষ্টভাবে ফ্রেম করার চেষ্টা করছে। সরকার সবসময় স্বচ্ছতা বজায় রাখলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন কিছু বিষয় থাকতে পারে, যা সবসময় প্রকাশ্যে ব্যাখ্যা করা হয় না। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তাও থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বক্তব্য ও বিবৃতি দিয়েছে। এর বাইরে নতুন করে কিছু বলার নেই। কারণ এ ধরনের ঘটনায় নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হতে পারে।” উপদেষ্টা বলেন, “সরকারের যেকোনো সিদ্ধান্ত বা ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তবে সরকারের আনুষ্ঠানিক অবস্থানই এখানে প্রযোজ্য থাকবে। আমার মনে হয় না, ডিসির বদলির পেছনে মাজার-সংক্রান্ত কোনো ইস্যু রয়েছে।” মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারও দ্বিমত পোষণ করবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

গৌরীপুর জংশনে লাইনচ্যুত চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস, রেল চলাচলে বিঘ্ন

সিলেট ডিসির বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬