jtvnewsbangla
তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ ইং,সময়: ১১:১২ মিনিট।যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও জনসভায় যোগ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, সকালে আকাশপথে যশোরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। পরে একই স্থানে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দিনের নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতেই রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















