জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ | সময়:১২:২৯ মিনিট।হজ করতে গিয়ে হাজির মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত এই চারটি মৃত্যুর ঘটনা ঘটে বলে হজ বুলেটিনে জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী সবাই পুরুষ এবং তাদের মৃত্যুর কারণ স্বাভাবিক। হজ বুলেটিন সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন। এ পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হয়েছে মোট ৮৯টি। এর মধ্যে বাংলাদেশ বিমান পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট। যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী, বাংলাদেশ বিমান বহন করেছে ১৫ হাজার ৭৫৮ জন হাজি। সৌদি এয়ারলাইনস বহন করেছে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস বহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হাজি। চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















