ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেন্টমার্টিন আকাশে বিদেশি ড্রোন, সীমান্তে নতুন ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত মধ্যপ্রাচ্য যুদ্ধ: নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে, পরিবারকে আর্থিক সহায়তা গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব-১। ইরান যুদ্ধ ও হরমুজ সংকট: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান বিল বার্নস বারছে গরম অসুস্থ হচ্ছে শিশু থেকে বৃদ্ধ  ছোট উপসর্গেই বড় ভয়: ‘ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার’ থেকে মুক্তির কার্যকর উপায় বাণিজ্য ঘাটতির চাপ বাড়ছে, অর্থনীতিতে সতর্ক সংকেত মানবীয় হস্তক্ষেপ ছাড়াই ভ্যাট নিরীক্ষা: ঝুঁকি বিশ্লেষণে ৬০০ প্রতিষ্ঠান চিহ্নিত গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

মধ্যপ্রাচ্য যুদ্ধ: নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে, পরিবারকে আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

০৪ এপ্রিল ২০২৬ | সময়: ১:১৮ মিনিট  

মধ্যপ্রাচ্য যুদ্ধ: নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে, পরিবারকে আর্থিক সহায়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ শুক্রবার ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। নিহত এস এম তারেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া পরবর্তীতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা এবং বিমা সুবিধা বাবদ আরও ১০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে। পাশাপাশি ভিসার মেয়াদ বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রিসে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে তিনি জানান। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৩ জন নিহতের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং নিকটস্থ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিন আকাশে বিদেশি ড্রোন, সীমান্তে নতুন

মধ্যপ্রাচ্য যুদ্ধ: নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে, পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট সময় ৩ ঘন্টা আগে