ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেন্টমার্টিন আকাশে বিদেশি ড্রোন, সীমান্তে নতুন ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত মধ্যপ্রাচ্য যুদ্ধ: নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে, পরিবারকে আর্থিক সহায়তা গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব-১। ইরান যুদ্ধ ও হরমুজ সংকট: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান বিল বার্নস বারছে গরম অসুস্থ হচ্ছে শিশু থেকে বৃদ্ধ  ছোট উপসর্গেই বড় ভয়: ‘ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার’ থেকে মুক্তির কার্যকর উপায় বাণিজ্য ঘাটতির চাপ বাড়ছে, অর্থনীতিতে সতর্ক সংকেত মানবীয় হস্তক্ষেপ ছাড়াই ভ্যাট নিরীক্ষা: ঝুঁকি বিশ্লেষণে ৬০০ প্রতিষ্ঠান চিহ্নিত গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ :১ এপ্রিল ২০২৬ | বুধবার,সময় : ৯:০৯ মিনিট।  

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নতুন প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নতুন প্রশাসক বলেন, গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। জেলার প্রতিটি উপজেলার প্রয়োজন অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন প্রশাসকের সাফল্য কামনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিন আকাশে বিদেশি ড্রোন, সীমান্তে নতুন

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

আপডেট সময় ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬