ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাকা দিলেই অনলাইনে মিলছে এনআইডি, কল ডিটেলস, লাইভ লোকেশন ও বিকাশের তথ্য; ব্যক্তিগত তথ্য বেচাকেনায় গড়ে উঠেছে বড় অনলাইন বাজার গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চাইলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গণতন্ত্রের প্রতি সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় একযুগ পর নতুন পে-স্কেল: স্বস্তি নাকি মূল্যস্ফীতির নতুন চাপ? প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, নতুন বেতনকাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ অভিনয়ে ফিরছেন না পপি? জীবনের বাকি সময় শান্তি ও ধর্মীয় অনুশীলনে কাটাতে চান জনপ্রিয় এই নায়িকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা শুরু ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে কত সময় লাগবে, সংসদে এমপি মোশারফের প্রশ্ন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের পদযাত্রা

গণতন্ত্রের প্রতি সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

 জেটিভি নিউজ বাংলা

তারিখ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ইং,সময়, দুপুর ০২:৫৭ মিনিট। 

সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। সাক্ষাৎকালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বিষয়গুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন অ্যান্ডা ফিলিপ। বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য শক্তিশালী বলে মনে করেন আইপিইউ সেক্রেটারি। সাক্ষাতে নারী ও তরুণদের ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্টরা।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

টাকা দিলেই অনলাইনে মিলছে এনআইডি, কল ডিটেলস, লাইভ লোকেশন ও বিকাশের তথ্য; ব্যক্তিগত তথ্য বেচাকেনায় গড়ে উঠেছে বড় অনলাইন বাজার

গণতন্ত্রের প্রতি সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ৮ ঘন্টা আগে