জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৯ জুন ২০২৬ ইং| সময়: রাত ০৯ :০১ মিনিট।সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাবেক ইউপি চেয়ারম্যান সমরের মায়ের ইন্তেকাল
সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।জেটিভি নিউজ বাংলা পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 





















