জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৯ জুন ২০২৬ ইং,সময়: সকাল ৯:৪০ মিনিট।সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মাদারগঞ্জে বিএনপি নেতা সোহেল রানা স্থায়ী বহিষ্কার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সোহেল রানাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।
সোমবার (৮ জুন) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, বিএনপি সবসময় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে আপসহীন। দলের আদর্শ ও নীতির পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোহেল রানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এর আগে গত রবিবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজার এলাকায় পৌঁছালে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে সোহেল রানার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ঘটনার একপর্যায়ে সোহেল রানা ধারালো অস্ত্র দিয়ে বিজয় আহমেদকে কুপিয়ে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকাগামীসহ বিভিন্ন দূরপাল্লার বাস চলাচল প্রায় সাড়ে ২৫ ঘণ্টা বন্ধ থাকে, যা যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবহন শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বাস শ্রমিকরা তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর ফলে এলাকায় স্বাভাবিকভাবে যান চলাচল শুরুজেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে......

জামালপুর প্রতিনিধি 





















