জেটিভি নিউজ বাংলা
তারিখ: ০৭ জুন ২০২৬ ইং,সময়: বিকাল ০৫:১৫ মিনিট।জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত
জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নয়বারের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ-সহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের নাম। রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মৃত্যুবরণকারী এসব সাবেক জনপ্রতিনিধির নাম সংসদে উত্থাপন করেন এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শোক প্রস্তাবে যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা। এছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর নামও শোক প্রস্তাবে স্থান পেয়েছে। শোক প্রস্তাবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। জাতীয় সংসদের শোক প্রস্তাবে এসব প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের রাজনৈতিক, গণতান্ত্রিক ও জাতীয় উন্নয়নে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 





















