ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাবেক ইউপি চেয়ারম্যান সমরের মায়ের ইন্তেকাল বিশুদ্ধ পানি ও ডিজিটাল তথ্যসেবায় স্বস্তি ভূমি সেবাগ্রহীতাদের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মাদারগঞ্জে বিএনপি নেতা সোহেল রানা স্থায়ী বহিষ্কার হবিগঞ্জের বানিয়াচঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ অর্ধশতাধিক আহত ৭২ ঘণ্টা উত্তেজনার পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ দেশে খাদ্য অপচয় বছরে ৩৫ লাখ টন, অপচয় কমাতে নানা উদ্যোগের কথা জানালেন খাদ্য প্রতিমন্ত্রী ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের বিকল্প নেই: তথ্যমন্ত্রী সংসদ সচিবালয় নিয়ে অভিযোগ থাকলে সরাসরি স্পিকারকে লিখিতভাবে জানানোর আহ্বান জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত

দেশে খাদ্য অপচয় বছরে ৩৫ লাখ টন, অপচয় কমাতে নানা উদ্যোগের কথা জানালেন খাদ্য প্রতিমন্ত্রী

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৮ জুন ২০২৬ ইং,সময়: বিকেল ০৫:০২ মিনিট। দেশে প্রতি বছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বলে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যা দেশের সামগ্রিক খাদ্য অপচয়ের চিত্র তুলে ধরে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের উত্তরে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদনে বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সামগ্রিক অপচয়ের হিসাব। তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ করে বিভিন্ন খাদ্য গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সরকারের বিভিন্ন খাতে এসব গুদাম ও সাইলো থেকে খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে। এই ব্যবস্থাপনায় কিছু খাদ্যশস্য নষ্ট হলেও নতুন আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ, সংশ্লিষ্ট অংশীজনের সচেতনতা বৃদ্ধি, খাদ্যশস্য সঠিকভাবে সংরক্ষণ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে খাদ্য অপচয় ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৩১৬ শতাংশ। খাদ্য প্রতিমন্ত্রী বলেন, তুলনামূলকভাবে ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্যের ঘাটতি ও অপচয়ের হার আগের অর্থবছরের তুলনায় কমেছে, যা সরকারের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক ফলাফল নির্দেশ করে। এছাড়া খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা নিশ্চিত করার পাশাপাশি দেশে খাদ্যের অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত খাদ্যপণ্যের অপচয় ও ক্ষতি কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে বলেও লিখিত জবাবে উল্লেখ করেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।    

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে......

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাবেক ইউপি চেয়ারম্যান সমরের মায়ের ইন্তেকাল

দেশে খাদ্য অপচয় বছরে ৩৫ লাখ টন, অপচয় কমাতে নানা উদ্যোগের কথা জানালেন খাদ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬