ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাবেক ইউপি চেয়ারম্যান সমরের মায়ের ইন্তেকাল বিশুদ্ধ পানি ও ডিজিটাল তথ্যসেবায় স্বস্তি ভূমি সেবাগ্রহীতাদের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মাদারগঞ্জে বিএনপি নেতা সোহেল রানা স্থায়ী বহিষ্কার হবিগঞ্জের বানিয়াচঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ অর্ধশতাধিক আহত ৭২ ঘণ্টা উত্তেজনার পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ দেশে খাদ্য অপচয় বছরে ৩৫ লাখ টন, অপচয় কমাতে নানা উদ্যোগের কথা জানালেন খাদ্য প্রতিমন্ত্রী ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের বিকল্প নেই: তথ্যমন্ত্রী সংসদ সচিবালয় নিয়ে অভিযোগ থাকলে সরাসরি স্পিকারকে লিখিতভাবে জানানোর আহ্বান জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত
জাতীয়, সংসদের, শোক, প্রস্তাবে, তোফায়েল, আহমেদসহ, ১৬, সাবেক, মন্ত্রী-,প্রতিমন্ত্রী ও, সংসদ, সদস্যের, নাম, অন্তর্ভুক্ত

জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৭ জুন ২০২৬ ইং,সময়: বিকাল ০৫:১৫ মিনিট।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নয়বারের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ-সহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের নাম। রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মৃত্যুবরণকারী এসব সাবেক জনপ্রতিনিধির নাম সংসদে উত্থাপন করেন এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শোক প্রস্তাবে যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা। এছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর নামও শোক প্রস্তাবে স্থান পেয়েছে। শোক প্রস্তাবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। জাতীয় সংসদের শোক প্রস্তাবে এসব প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের রাজনৈতিক, গণতান্ত্রিক ও জাতীয় উন্নয়নে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাবেক ইউপি চেয়ারম্যান সমরের মায়ের ইন্তেকাল

জাতীয়, সংসদের, শোক, প্রস্তাবে, তোফায়েল, আহমেদসহ, ১৬, সাবেক, মন্ত্রী-,প্রতিমন্ত্রী ও, সংসদ, সদস্যের, নাম, অন্তর্ভুক্ত

জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত

আপডেট সময় ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬